Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
এক্সক্লসিভ

কোরআনের ভিত্তিতে দেশ জান্নাতের বাগান হয়ে উঠবে : জামায়াত আমির

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
কোরআনের ভিত্তিতে দেশ জান্নাতের বাগান হয়ে উঠবে : জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্বৈরাচারের পতন হয়েছে। এখন আমরা মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই মিলে প্রিয় দেশটাকে সাজাতে চাই। ইনশাআল্লাহ, কোরআনের ভিত্তিতে যখন দেশ সাজবে তখন বাংলাদেশ একটা জান্নাতের বাগানে পরিণত হবে।

 

তিনি বলেন, ‘এ দেশের মানুষ সুখে-শান্তিতে বসবাস করবে।

 

মানবজীবনে বৈষম্য থাকবে না। চাঁদাবাজির অস্তিত্ব থাকবে না। দখলবাজের অস্তিত্ব থাকবে না। ঘুষ-দুর্নীতি চলবে না। দলীয় শাসন মানুষকে কষ্ট দেবে না। সেই দিন আমাদের আন্দোলন স্বার্থক হবে, ইনশাআল্লাহ। সেই দিন পর্যন্ত আমাদের যুদ্ধ, সংগ্রাম, লড়াই অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি।’

আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় নাটোর থেকে কুষ্টিয়া যাওয়ার পথে পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর নতুন হাট গোলচত্বরে সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।

 

জামায়াতের আমির আরো বলেন, ‘আমাদের সন্তানরা স্লোগান দিচ্ছে— আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। এ দেশের মানুষের মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত লড়াই-সংগ্রাম অব্যাহত থাকবে। মহান আল্লাহ আমাদের সহায় হোক। অভ্যন্তরীণ ও বহির্বিশ্বের ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে হেফাজত করেন।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।