Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
এক্সক্লসিভ

কোনো কবরস্থানে আমার ভাইয়ের লাশ দাফন করতে দেয়নি আ.লীগ: মীর স্নিগ্ধ

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
কোনো কবরস্থানে আমার ভাইয়ের লাশ দাফন করতে দেয়নি আ.লীগ: মীর স্নিগ্ধ

মীর মুগ্ধ যখন শহীদ হয় তার লাশ দাফন করতে কোনো করবস্থানে আওয়ামী লীগ আমাদের জায়গা দেয়নি। আমরা প্রত্যন্ত এক অঞ্চলে গিয়ে যেখানে পুলিশের নজর পড়বে না সেখানে আমার ভাইয়ের লাশ দাফন করতে হয়েছে।

 

রোববার (৯ নভেম্বর) বিকেলে শিবগঞ্জের শহীদ মীর মুগ্ধ স্কয়ার চত্বরে অনুষ্ঠিত ছাত্র–জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জুলাই যোদ্ধা শহীদ মীর মুগ্ধ'র জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

 

তিনি আরও বলেন, ‘খুনি হাসিনার মন্ত্রীসহ বহু উচ্চ পদস্থ কর্মকর্তা আমাদের বাসায় ব্ল্যাঙ্ক চেক নিয়ে এসেছিল। আমরা বাসায় থাকতে না পেরে আত্মগোপনে যেতে বাধ্য হই এবং ৫ আগষ্টে আমরা মুক্তি পেয়েছি। আমি বিশ্ববাসীকে দেখানোর চেষ্টা করেছি খুনি হাসিনা কীভাবে আমার ভাইকে হত্যা করেছে। আমরা বলেছি খুনি হাসিনার সাথে আমরা কোন আপোষ করব না।’

 

সম্প্রতি বিএনপিতে যোগ দিয়েছেন মীর স্নিগ্ধ। তিনি বলেন, ‘হাসিনা শুধু ২০২৪ এর অভ্যুস্থানেই নয় সরকার গঠন করে বিভিন্নভাবে বিএনপির উপরে নির্যাতন করেছে। গুম, খুন ভয় দেখিয়ে আত্মগোপনে যেতে বাধ্য করেছে।’

 

তিনি আরও বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ঘোষনা করেছে সেই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে খুনি হাসিনার তৈরীকৃত সরকার ব্যবস্থাকে চিরতরে কবর দিব।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।