Friday, 30 October 2026
শিরোনাম
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেল প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, তদন্ত কমিটি গঠন করল বিমান
জেলার খবর

কেমিক্যাল দিয়ে পাকানো সাড়ে ৮ হাজার কেজি আম ধ্বংস

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
কেমিক্যাল দিয়ে পাকানো সাড়ে ৮ হাজার কেজি আম ধ্বংস

ঢাকায় পাঠানোর সময় কেমিক্যাল দিয়ে পাকানো এক ট্রাক গোবিন্দভোগ আম জব্দ করেছে প্রশাসন। মেপে দেখা গেছে সেখানে আট হাজার ৫০০ কেজি আম ছিল।

 

শনিবার (৩ এপ্রিল) সকাল ১০টায় সাতক্ষীরা বাইপাস সড়ক এ আম জব্দ করা হয়।

 

এ আমগুলো জব্দ করতে সহায়তা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরার আহ্বায়ক আরাফাত হোসেন। তিনি জানান, কেমিক্যাল দিয়ে পাকানো এক ট্রাক আম ঢাকায় পাঠানো হচ্ছিল খবর পেয়ে ট্রাক থামিয়ে প্রশাসনকে খবর দিলে কর্মকর্তারা এসে আমগুলো জব্দ করে।

 

বিষয়টির সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ বলেন, গোবিন্দভোগ আম বাজারজাতের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়েছে ৫ এপ্রিল।

 

কিন্তু আগেই কিছু অসাধু ব্যবসায়ী আম বাজারজাতের চেষ্টা করছেন। ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সহায়তায় ট্রাকটি জব্দ ও আট হাজার ৫শ কেজি কেমিক্যাল দিয়ে পাকানো আম ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।