Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
এক্সক্লসিভ

কৃষি মার্কেটে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
কৃষি মার্কেটে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস

আগুন লাগা রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেটটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইন্টেন্যান্স) লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

বৃহস্পতিবার সকালে সাড়ে ৯ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার পর সাংবাদিকদের একথা বলেন তিনি।

এসময় তিনি আরও জানান, প্রায় ৬ ঘণ্টা পর কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আসে। এলাকায় পানি সংকটের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। পরে পানি সরবরাহের জন্য ওয়াসাকে খবর দেওয়া হয়। আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে বলে জানান তিনি।

তদন্তের পর আগুনের প্রকৃত কারণ জানা যাবে জানিয়ে লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মার্কেটের মুদি দোকানের দিক থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে কী ভাবে আগুনের সূত্রপাত হলো তা জানা যায়নি। সেটা তদন্ত সাপেক্ষে বলা যাবে, শর্ট সার্কিট থেকে. না কি বিড়ির আগুন থেকে, না কেউ আগুন লাগিয়ে দিয়েছে তা জানা যাবে।

তিনি বলেন, রাত ৩টার দিকে সেখানে আগুন লাগে। পরে বৃহস্পতিবার ভোর ৩টা ৪৫ মিনিটের দিকে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। প্রথমে ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর ইউনিট ঘটনাস্থলে যায়। পরে একে একে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট।

আইএসপিআর জানায়, আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজে সহায়তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যোগ দেয় পুলিশ, বিজিবি ও বিমানবাহিনীর সদস্যরা। এদিকে বিজিবি জানিয়েছে, কৃষি মার্কেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পেয়ে প্রথমে সাতটি ইউনিট পাঠানো হয় ঘটনাস্থলে। পরে আরও ১০টি ইউনিট সেখানে যোগ হয়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে মাজুতা-কাপড়- মুদিসহ মার্কেটের থাকা নানা দোকানপাট পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।