Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
এক্সক্লসিভ

কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেটে লাগা ভয়াবহ আগুন সাড়ে পাঁচ ঘণ্টারও বেশি সময় পর নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এর আগে, বুধবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টা ৪৩ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভোর ৫টার দিকে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রাত ৩টা ৪৩ মিনিটের দিকে আমরা আগুন লাগার খবর পাই। আমাদের কর্মীরা তাৎক্ষণিক সেখানে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

পাশের একটি মিষ্টির দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি এ কর্মকর্তা।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে প্রথমে একটি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর আরও ৭টি ইউনিট পৌঁছে। তারপর আরও ৩টি ইউনিট যায়। একে একে সেখানে পৌঁছেছে ১৭টি ইউনিট।

এ দিকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ করেছে সেনা ও বিমান বাহিনীর সদস্যরা। এছাড়া আগুন নিয়ন্ত্রণে ও উদ্ধার সহায়তায় যোগ দেয় বিজিবিও।

ফায়ার সার্ভিসের পাশাপাশি পানির সহযোগিতা দিয়েছে ঢাকা ওয়াসা, সেনাবাহিনী ও বিমানবাহিনী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।