জামালপুরের মেলান্দহে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি (টপ সয়েল) কাটায় দুই এক্সকেভেটর (ভেকু) মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার হাজরাবাড়ী পৌরসভার ব্রাহ্মণপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত ধরে হাজরাবাড়ী পৌরসভার ব্রাহ্মণপাড়ায় কিছু অসাধু ব্যক্তি কৃষি জমি উপরবিভাগের মাটি (টপ সয়েল) গভীর করে ভেক্যু দিয়ে মাটি কেটে অবৈধভাবে ইটভাটায় বিক্রি করছিলেন। এর আগেও একবার বন্ধও করা হয়েছিল। আবারও মাটি কাটা শুরু করলে তা বিভিন্ন গণমাধ্যমে প্রলাশ হলে পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় কৃষি জমির মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া গভীর করে ভেক্যু দিয়ে ফসলি জমির টপ সয়েল কাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান বলেন, অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটায় দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তাদেরকে মাটি কাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





