আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আফজাল হোসেনের পক্ষে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালাচ্ছে উপজেলা জামায়াতের অঙ্গসংগঠনগুলো।
গতকাল (৭ ডিসেম্বর) রবিবার বিকেলে কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আফজাল হোসেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া জেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ জুলফিকার আলী, কুমারখালী উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবুল আহসান সমসের, নন্দলালপুর ইউনিয়ন জামায়াতের আমীর তসলিম উদ্দিন, নন্দলালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, পৌর যুব জামায়াতের সভাপতি হাফেজ মোঃ মাসুদ রানাসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও দায়িত্বশীল নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন।





