Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
এক্সক্লসিভ

কুষ্টিয়া-০৪ আসনে বিএনপির সঙ্গে জামায়াতের 'লড়াই'

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
কুষ্টিয়া-০৪ আসনে বিএনপির সঙ্গে জামায়াতের 'লড়াই'

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-০৪ (খোকসা–কুমারখালী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন জামায়াতে ইসলামী বাংলাদেশের মনোনীত প্রার্থী মো. আফজাল হোসেন।

 

স্বাধীনতা-পরবর্তী সময়ে এই আসনে বিএনপি তিনবার বিজয় লাভ করেছে। বিপরীতে জামায়াতের প্রার্থীরা পূর্ববর্তী কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেননি। বিগত জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের প্রার্থীরা সর্বাধিক পাঁচবার নির্বাচিত হয়েছেন। জাসদের প্রার্থীরা একবার এবং স্বতন্ত্র প্রার্থীরা দুইবার বিজয়ী হয়েছেন।

 

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর এ আসনের ভোটের হিসাব অনেকটাই বদলে গেছে। বিএনপির মধ্যে অনৈক্য থাকলেও মাঠ পর্যায়ে ঐক্যবদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকতে পারেন।

 

তবে জামায়াতের মধ্যে তেমন কোনো রাজনৈতিক অনৈক্য নেই। নতুন প্রার্থী আফজাল হোসেনকে নিয়ে দলটি তুলনামূলকভাবে সুবিধাজনক স্থানে রয়েছে।

 

এ আসনের ভোটের মাঠে বিএনপি ও জামায়াতের মধ্যে মূল লড়াই হবে—এমন ধারণাই অনেকের।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।