Wednesday, 4 November 2026
শিরোনাম
বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা
জেলার খবর

কুষ্টিয়ার সাবেক এমপি রউফের জামিন নামঞ্জুর

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ার সাবেক এমপি রউফের জামিন নামঞ্জুর

কুষ্টিয়ায় বিএনপি কর্মী সুজন মালিথা (৪৫) হত্যা মামলার আসামি সাবেক সংসদ সদস্য আবদুর রউফের জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

 

আজ (৩ অক্টোবর) বৃহস্পতিবার আব্দুর রউফের আইনজীবী জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে ওই নির্দেশ দেন আদালত। কুষ্টিয়া সদর আমলি আদালতের জিআরও শাখার পুলিশ কর্মকর্তা ইস্কেন্দার এ তথ্য নিশ্চিত করেছেন।

 

গত মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুর থেকে রউফকে গ্রেপ্তার করে র‌্যাব। গভীর রাতে তাঁকে ঢাকার গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়। গতকাল বুধবার সন্ধ্যায় তাঁকে কুষ্টিয়া সদর আমলি আদালতে হাজিরের জন্য সদর জিআরও শাখায় নেওয়া হয়। ২০ মিনিট তিনি সেখানেই চেয়ারে বসেছিলেন।

এরপর আদালতে ওসি  দ্যা মিরর অব বাংলাদেশকে জানিয়েছিলেন, আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পরে তাঁকে কারাগারে নেওয়া হয়।

 

কুষ্টিয়া মডেল থানা সূত্র জানায়, গত রোববার কুষ্টিয়া শহরের মিললাইন এলাকার লালন শাহ সড়কের আব্দুর রাজ্জাকের ছেলে সুজন হোসেন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। কুষ্টিয়া সদর উপজেলার টাকিমারা গ্রামের ইসমাইল মালিথার ছেলে সুজন মালিথাকে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১০-১২ জনকে। মামলায় রউফকে ৮ নম্বর আসামি করা হয়েছে।

 

রউফের স্ত্রী জান্নাতুন নাহার প্রথম আলোকে বলেন, ‘আমার স্বামী একজন জনদরদি মানুষ। জনগণের জন্য কাজ করেন। ঘটনার পাঁচ বছর পর মিথ্যা মামলা দিয়ে তাঁকে ফাঁসানো হয়েছে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।