Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ার আলোকিত গ্রাম আমবাড়ীয়া

admin • 22 Apr 2024, 01:21 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ার আলোকিত গ্রাম আমবাড়ীয়া

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়া জেলা শহর থেকে ৩৮ কিলোমিটার দূরবর্তী খোকসা উপজেলার ছোট্ট একটি গ্রাম আমবাড়ীয়া। গ্রাম টি খুলনা-ঢাকা-রাজশাহী বিভাগের সীমান্তে এবং পদ্মার তীরে অবস্থিত। এই গ্রামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন “ইচ্ছা-২০০৮” ।

প্রতিষ্ঠার পর থেকে সংগঠন টি গ্রামে দীর্ঘ ১৬ বছর যাবৎ সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক নানা রকম কার্য সম্পাদন করে আসছে।সংগঠন টি "আমার গ্রাম আমার শহর" এর ভাবনা থেকে অনুপ্রাণিত হয়ে নিজেদের উদ্যোগে ও গ্রামের সকল শ্রেণীর মানুষের সহযোগিতায় ৫ কিলোমিটার আয়তনের গ্রামে গুরুত্বপূর্ণ ও জনবসতিপূর্ণ বিভিন্ন স্থানকে অগ্রাধিকার দিয়ে "আলোকিত গ্রাম" নামে একটি গ্রাম উন্নয়নমূলক কার্যক্রমের ৭৫ ভাগ কাজ সম্পন্ন করেছে।

বিদ্যুৎ গ্রাহকের অনুমতিক্রমে “ইচ্ছা-২০০৮” রাস্তা ও মানুষ চলাচলের পথে প্রতিটি বাড়ির সাথে একটি করে ৯ ওয়াট এর এলইডি বৈদ্যুতিক বাল্ব, সেন্সর সুইচ, হোল্ডার, বৈদ্যুতিক তার ও অন্যান্য সামগ্রীসহ লাইন নির্মাণ করেছেন। রাতের অন্ধকারাচ্ছন্ন গ্রামকে সংক্রিয়ভাবে আলোকিত করায় এই কার্যক্রমের মূল উদ্দেশ্য।

 

সেন্সর সুইচ ব্যবহার করায় দিনের আলো নিভে যেতেই অটোমেটিক জ্বলে ওঠে গ্রামের একঝাঁক তরুণের স্বপ্ন। এর ফলে, গ্রামের নানাবিধ উন্নয়ন সাধন হচ্ছে, যেমন- রাতে মানুষ নির্ভয়ে চলাচল করতে পারছে, গ্রামে চোরের উৎপাত কমেছে, সামাজিক অবক্ষয় রোধ হয়েছে, গ্রাম হয়েছে শহর ইত্যাদি। আলোকিত গ্রাম বাস্তবায়নের ফলে গ্রামের শতভাগ মানুষ উচ্ছসিত এবং গর্বিত। গ্রামে মুখে মুখে একটিই কথা- আমার গ্রাম, আমার অহংকার।

সংগঠনের একজন সদস্য বলেন- এই কার্যক্রমটির মাধ্যমে স্মার্ট বাংলাদেশের জন্য আমাদের গ্রাম কে একধাপ এগিয়ে নেওয়া এবং আলোকিত গ্রাম কার্যক্রম টি দিনে দিনে প্রসারিত করার ইচ্ছা আছে। ভবিষ্যতে আরো স্মার্ট কিছু করার মাধ্যমে আমরা গ্রামকে শহরে রুপান্তর করব, ইনশাআল্লাহ।

ঝিঝি পোকার ডাকের সঙ্গে রাতের আলোকিত গ্রামীণ পথকে উপভোগ করতে ইচ্ছে হলে আসতে হবে আমবাড়ীয়া গ্রামে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।