Friday, 30 October 2026
শিরোনাম
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেল প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, তদন্ত কমিটি গঠন করল বিমান
জেলার খবর

কুষ্টিয়ায় যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

কুষ্টিয়ার কুমারখালীতে এক মাদ্রাসা ছাত্রকে (১২) যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার হুজুর শেখ সাদী (২২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে  পাঠিয়েছে পুলিশ। এর আগে, গত সোমবার দিবাগত রাত ৩ টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার কালীতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই এলাকার বদর আলীর ছেলে।

 

পুলিশ জনায়, গত রবিবার দুপুরে কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের পুরাতন চড়াইকোল দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার হুজুর শেখ সাদী তার এক হেবজ ছাত্রকে নিজকক্ষে ডেকে নেন। এ সময় হুজুর তার লি'ঙ্গ জোরপূর্বক ওই ছাত্রের মুখের মধ্যে ঠেলে দেন। এরপর বিষয়টি ওই ছাত্র বাড়ি গিয়ে তার মাকে বলে। পরে গত সোমবার দিবাগত রাত ১২ টার পরে ওই ছাত্রের মা বাদী হয়ে হুজুরের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় হুজুরকে রাতেই গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।

 

মামলার বাদী ছাত্রের মা বলেন, মাদ্রাসায় দিয়েও সন্তানের নিরাপত্তা নেই। তাহলে কোথায় পড়াব?  কিভাবে মানুষ হবে সন্তান? আর যেন কোনো সন্তানের সঙ্গে খারাপ কাজ না ঘটে। সেজন্য থানায় মামলা করেছি। উপযুক্ত বিচার চাই হুজুরের।

 

কুমারখালী থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা বিল্লাল হোসাইন বলেন, মাদ্রাসা ছাত্রকে যৌণ নিপীড়ন মামলায় শেখ সাদী নামের এক হুজুরকে রাতে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।