Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ৪

admin • 29 Sep 2023, 07:10 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ৪

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুমারগাড়ায় মাইক্রোবাসের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মনোয়ারা (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। কুষ্টিয়া মডেল থানার ওসি সৈয়দ আশিকুর রহমান এ তথ্য জানান।

 

ওসি জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে কুমারগাড়ায় একটি মাইক্রোবাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

 

এতে অটোরিকশার ৫ যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মনোয়ারা মারা যান। নিহত মনোয়ারা সদর উপজেলার বালিয়াপাড়ার আকমল হোসেনের স্ত্রী।

 

আহত চার জনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন ফাতেমা (২০) ও হৃদয়। তারা সবাই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।