Sunday, 1 November 2026
শিরোনাম
এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন, গাজীপুরে বিজিবি মোতায়েন
জেলার খবর

কুষ্টিয়ায় বিড়ালের কামড়ে জলাতঙ্ক টিকা নেওয়ার হার বেশি

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় বিড়ালের কামড়ে জলাতঙ্ক টিকা নেওয়ার হার বেশি

কুষ্টিয়ায় কুকুরের চেয়ে বিড়ালের কামড় বা আচড়ে জলাতঙ্ক প্রতিষেধক টিকা নেওয়ার হার বেড়েছে হাসপাতালগুলোতে। জেলা পর্যায়ে মাসে ৩ থেকে ৪ হাজার মানুষ আসছেন টিকা নিতে। তবে, চিকিৎসকরা বলছেন- সচেতনতার অভাবে এখনো অনেকেই টিকা নিতে আসছেন না। এদিকে পথকুকুর ও বিড়ালকে টিকা দেওয়ার কর্মসূচি নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন আক্রান্তরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে বিশ্বে বছরে প্রায় ৬০ হাজার মানুষ জলাতঙ্কে মারা যায়। এই মৃত্যুর হার কমাতে বাংলাদেশেও জেলায় জেলায় ‘ম্যাস ডগ ভ্যাক্সিনেশন’ কর্মসূচির আওতায় ব্যাপকহারে কুকুর-বিড়ালকে টিকা দেয়া হয়েছে। গত মার্চে এ কর্মসূচির দ্বিতীয় ধাপে কুষ্টিয়ায় প্রায় সাতাশ হাজার পথকুকুর ও বিড়ালকে টিকা দেওয়া হয়।

কুষ্টিয়া সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোনিয়া কাউকাবী বলেন, সেসময় আমরা ৮৯ ভাগ কুকুরকে টিকার আওতায় আনতে পেরেছি। এর বাইরেও পোষা প্রাণীদেরও টিকা দেওয়া হচ্ছে জেলা-উপজেলা ভেটেরিনারি হাসপাতালে।

বুধবার দুপুরে পোষা বিড়াল নিয়ে কুষ্টিয়া ভেটেরিনারি হাসপাতালে আসা সোহেল রানা দ্যা ডেইলি মিরর অব বাংলাদেশকে জানান, বাড়ির শিশুদের নিরাপদ রাখতে ডাক্তারের পরামর্শেই র‌্যাবিসের টিকা দিচ্ছি।

এদিকে কুষ্টিয়ার হাসপাতালগুলোতে প্রাণীর কামড়ে বা আচড়ে টিকা নিতে আসাদের ভিড় বেড়েছে। শিশু রামিমকে নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আসা তার বাবা আসলাম বলেন, কুকুর-বিড়ালকে নিয়মিত টিকা দিলে আামাদের জলাতঙ্কের ভয় দূর হতো। একই দাবি জানান টিকা নিতে আসা অপর মহিলা মরিয়ম। এই হাসপাতালের ভ্যাকসিন ইনচার্জ মোছা: সাহার বানু বলেন, প্রতিদিন গড়ে ১১০ জন বিনামূল্যে জলাতঙ্ক প্রতিষেধক টিকা নিতে আসছেন। এদের মধ্যে কুকুরের চেয়ে বিড়ালের কামড় বা আচড়ে আক্রান্তরাই বেশি। তিনি বলেন, বিড়াল পোষার প্রবণতা বেড়েছে। সে কারণে বাড়ি থেকে কামড় বা আচড় দিলে এরা টিকা নিতে চলে আসছেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. তাপস কুমার সরকার দ্যা ডেইলি মিরর অব বাংলাদেশকে বলেন, কুষ্টিয়া জেনারেল হাসপাতালেই প্রতি মাসে ১ হাজার ৪শ থেকে দেড় হাজার মানুষ টিকা নিতে আসছেন। তবে, সচেতনতার অভাবে কামড় বা আচড়ে আক্রান্ত অনেকেই আসছেন না টিকা নিতে।

 

তিনি বলেন, জলাতঙ্ক হয়ে গেলে আর রক্ষা নেই, তাই প্রাণির কামড় বা আচড়ে আক্রান্ত হলে প্রতিষেধক টিকা নিতে দ্রুত চিকিৎসা কেন্দ্রে আসতে হবে। কোনো প্রাণী কামড় বা আচড় দিলে সেখানে ১৫ মিনিট ধরে সাবান দিয়ে ভালো করে ধুয়ে ফেলার পরামর্শ দেন তিনি। এতে র‌্যাবিসের সেল অনেকটা মরে যাবে বলে তিনি জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।