Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
এক্সক্লসিভ

কুষ্টিয়ায় নিখোঁজ ইসলামী বক্তা শেখ সাইদুল ইসলামের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় নিখোঁজ ইসলামী বক্তা শেখ সাইদুল ইসলামের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন

কুষ্টিয়ার ইসলামী বক্তা ও জামায়াত নেতা শেখ সাইদুল ইসলাম সাঈদের সন্ধান দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া শহরের কোর্টপাড়াস্থ শহর জামায়াতের স্থানীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিখোঁজ শেখ সাইদুল ইসলামের স্ত্রী সাদিয়া ইসলাম।

তিনি জানান, গত রবিবার (১৯ অক্টোবর) সকাল ৮টার দিকে তার স্বামী শেখ সাইদুল ইসলাম ট্রেনযোগে কুষ্টিয়ার খোকসা থেকে জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে একটি ধর্মীয় তাফসির মাহফিলে অংশগ্রহণ শেষে রাত ১০টার দিকে ট্রেনে করে ফেরার পথে রাত প্রায় ১টা ২৫ মিনিটে ভেড়ামারা পৌঁছালে তার সঙ্গে শেষবার ফোনে কথা হয়। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় শেখ সাইদুল ইসলামের পরিবার খোকসা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং–৮১২) করেছেন।

সাদিয়া ইসলাম জানান, তারা খোকসা থানার ওসি এবং কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করেছেন। পুলিশ প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে দেখার আশ্বাস দিয়েছে।

তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার স্বামীকে দ্রুত উদ্ধার করে আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল মহলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।”

সংবাদ সম্মেলনে শেখ সাইদুল ইসলামের পরিবারের সদস্যরা ও তার তিন সন্তান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শেখ সাইদুল ইসলাম সাঈদ বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কুষ্টিয়া জেলা শাখার অর্থ সম্পাদক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত খোকসার জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি এলাকায় একজন জনপ্রিয় ইসলামী বক্তা হিসেবেও পরিচিত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।