Tuesday, 27 October 2026
শিরোনাম
যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় আইনজীবী তালিকাভুক্তির বয়স ৩৫ বছর করার সিদ্ধান্ত কুষ্টিয়ায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মো: জামাল উদ্দিন সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন
এক্সক্লসিভ

কুষ্টিয়ায় টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু
সারা দেশের মতো কুষ্টিয়ায় শুরু হয়েছে জাতীয় টাইফয়েড কনজ্যুগেট ভ্যাকসিন (টিসিভি) টিকাদান কর্মসূচি শুরু। আজ (১২ অক্টোবর) রবিবার সকালে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘নয় মাস থেকে ১৫ বছর বয়স পর্যন্ত সব ছেলে-মেয়েকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনতে হবে। টাইফয়েড এখন একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যা।
এই টিকা নেওয়ার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে টাইফয়েডের ভয়াবহতা থেকে রক্ষা করতে পারব। ’
তিনি আরও বলেন,‘রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখন খুবই সহজ। ঘরে বসেই অভিভাবকরা সন্তানদের নিবন্ধন করে দিতে পারেন। কোনো শিশু যেন এই কর্মসূচির বাইরে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
টিকার নিরাপত্তা নিয়ে ভুল ধারণা প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, ‘অনেকে মনে করেন টিকার পার্শ্বপ্রতিক্রিয়া আছে। কিন্তু এসব অপপ্রচারে কান দেওয়া উচিত নয়। সরকার ও স্বাস্থ্য বিভাগের নিয়মিত তদারকিতে এই টিকা সম্পূর্ণ নিরাপদ। ’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা তথ্য অফিসের কর্মকর্তা, জেলা প্রশাসনের প্রতিনিধি এবং কুষ্টিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ কর্মসূচির আওতায় দেশের ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সব শিশু ও প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এক ডোজ করে টাইফয়েড টিকা দেওয়া হবে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।