Monday, 26 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
এক্সক্লসিভ

কুষ্টিয়ায় জামায়াতের ফ্রি মেডিকেল ক‍্যাম্প অনুষ্ঠিত

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় জামায়াতের ফ্রি মেডিকেল ক‍্যাম্প অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া শহর শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া শহরের কালীশংকরপুর এলাকায় হাজী শরীয়তুল্লাহ একাডেমী স্কুলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া শহর শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জামায়াতের জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম।

মেডিকেল ক্যাম্পটি শনিবার সকাল আটটায় শুরু হয়ে বেলা একটা পর্যন্ত ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান করে। মেডিসিন, শিশু ও গাইনি, তিনটি ক্যাটাগরিতে এ সময় প্রায় দুই শতাধিক রোগীকে তারা সেবা প্রদান করেন। চিকিৎসা পত্র দেয়ার সাথে সাথে সেখানে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।

উক্ত আয়োজনে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন, জেলা সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দার, শহর জামায়াতের আমীর মোঃ এনামুল হক, শহর নায়েবে আমীর আজমল হক সহ শহরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।