Sunday, 1 November 2026
শিরোনাম
গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন, গাজীপুরে বিজিবি মোতায়েন রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৫ পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন মেজর (অব.) আখতারুজ্জামানের হাইকোর্টে জামিন কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি আব্দুল কুদ্দুছ ফেসবুক ভিডিওতে সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন
জেলার খবর

কুষ্টিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়ের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়ের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

আসন্ন বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্ভর) ১১:০০ ঘটিকায় নিজ কার্যালয়ের কনফারেন্স রুমে পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন গির্জা/চার্চের প্রতিনিধিরা তাঁদের নিজ নিজ মতামত উপস্থাপন করেন। পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে আসন্ন বড়দিন উপলক্ষে সার্বিক নিরাপত্তা দেওয়া হবে।

 

এ ছাড়া আসন্ন পবিত্র বড়দিনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ আইনশৃঙ্খলা রক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তাঁরা। বড় দিনের আনুষ্ঠানিকতা চলাকালীন কোনো বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটলে যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট থানা ও পুলিশ কন্ট্রোল রুমে অবহিত করার জন্য বলেন পুলিশ সুপার। বড়দিন উৎসাহ উদ্দীপনার সঙ্গে উদযাপনের লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

 

পুলিশ সুপার সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ ও বড় দিনের শুভেচ্ছা জানিয়ে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), কুষ্টিয়া, জনাব পলাশ কান্তি নাথ, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), ডিআইও-১, ডিএসবি, কুষ্টিয়া, জনাব শেখ ওবায়দুল্লাহ, অফিসার ইনচার্জ (ওসি) ডিবি, কুষ্টিয়া, মুরাদুল ইসলাম সহ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ও বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক রেভারেন্ড জাকের আলী শুভ সহ খ্রিস্টান সম্প্রদায়ের যাজক ও নেতৃবৃন্দ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।