Monday, 19 October 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয় সারা দেশ জেলার খবর

কুষ্টিয়ায় কৃষক লীগ নেতা বহিষ্কার

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় কৃষক লীগ নেতা বহিষ্কার
কুষ্টিয়ার সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক নজরুল ইসলাম প্রধানকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারপত্রে নির্দিষ্ট কোন কারণ উল্লেখ না থাকলেও এই নেতার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নেতাকর্মীদের সঙ্গে অসদাচরণের কারণে তার বিরুদ্ধে সাংগঠনিক এ ব্যবস্থা নেওয়া হয়েছে।   বৃহস্পতিবার (১১আগস্ট) দুপুরে কুষ্টিয়া জেলা কৃষক লীগের সভাপতি মকবুল হোসেন লাবলু ও সাধারণ সম্পাদক এম এ মোমিন মন্ডল স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।     অভিযুক্ত নজরুল ইসলাম প্রধানের বাড়ি সদর উপজেলার বটতৈল ইউনিয়নে। তিনি সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ছিলেন। একই সঙ্গে কুষ্টিয়া জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।     এ বিষয়ে নজরুল ইসলাম প্রধানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার কোনো দুঃখ নেই। আমাদের নেতাকর্মীরা তদন্ত না করেই বহিষ্কারের এ সিদ্ধান্ত নিলেন।     কুষ্টিয়া জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এম এ মোমিন মন্ডল বলেন, জেলা কৃষকলীগের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়কের পদ থেকে নজরুল ইসলাম প্রধানকে সাময়িক বহিষ্কারের এ সিদ্ধান্ত হয়েছে।     তার বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নেতাকর্মীদের সঙ্গে অসদাচরণের অভিযোগেই বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। মিরর/ কুষ্টিয়া
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।