Monday, 2 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
জেলার খবর

কুষ্টিয়ায় কৃষকের ধানে আগুন দিল দুর্বৃত্তরা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় কৃষকের ধানে আগুন দিল দুর্বৃত্তরা

কুষ্টিয়ায় নাসিম মিয়া নামে এক কৃষকের দেড় বিঘা জমির ধান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিবাগত ভোর রাতে সদর উপজেলার পিয়ারপুর লক্ষ্মীপুর গ্রামের মাঠে এই ঘটনা ঘটে।

 

কৃষক নাসিম মিয়া জানান, লক্ষ্মীপুর মাঠে দেড় বিঘা জমি লিজ নিয়ে ধানের আবাদ করেছেন তিনি। ফলনও ভালো হয়। কয়েকদিন আগে ধান কেটে আটি বেধেঁ মাঠেই ৪টি পালা করে রাখা হয়।

 

ভোররাতে কে বা কারা পেট্রোল দিয়ে ধানের ৪টি গাদিতেই আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। এর সুষ্ঠু বিচার দাবি করেন তিনি

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেহাবুর রহমান সিহাব জানান, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।