Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় আ.লীগ নেতার গুলিতে আহত ২,একজনের অবস্থা আশঙ্কাজনক

admin • 14 Apr 2024, 08:46 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় আ.লীগ নেতার গুলিতে আহত ২,একজনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ার মিরপুরে আওয়ামী লীগ নেতার গুলিতে দুজন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা আতাহার আলীসহ দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৩ এপ্রিল) রাত ৮টার দিকে শিমুলিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা হাবিবুল্লা জানান, এসময় পূর্ব বিরোধের জেরে শিমুলিয়া বাজার এলাকায় হাশেম কাজির সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আওয়ামী লীগ নেতা আতাহার আলী ব্যক্তিগত পিস্তল দিয়ে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালান। এসময় হাশেম ও স্থানীয় ভ্যানচালক আব্দুল জলিল গুলিবিদ্ধ হন।

তিনি বলেন, এর মধ্যে হাশেমকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে অস্ত্রোপচার চলছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

এ ঘটনায় আওয়ামী লীগ নেতা আতাহার আলীসহ দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মোস্তফা হাবিবুল্লাহ।

স্থানীয় সূত্র জানায়, গুলিবিদ্ধ হাশেম ও আতাহার একে অপরের আত্মীয়। তাদের মধ্যে জমি নিয়ে পূর্ব বিরোধ ছিল। গত সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য কামারুল আরেফিনের পক্ষে নির্বাচনী প্রচারণা চালান হাশেম। আর আওয়ামী লীগ নেতা আতাহার নৌকার প্রার্থী হাসানুল হক ইনুর পক্ষে কাজ করেন।

উল্লেখ্য,আতাহার মিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।