Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় আ. লীগের নেতাকর্মীদের হামলায় প্রতিপক্ষের সাতজন আহত

admin • 25 Apr 2024, 08:48 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় আ. লীগের নেতাকর্মীদের হামলায় প্রতিপক্ষের সাতজন আহত

কুষ্টিয়ার বিত্তিপাড়ায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলায় অন্তত সাতজন আহত হয়েছেন। আক্কাস আলী মণ্ডল নামে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তিনি স্থানীয় আওয়ামী লীগের নেতা। বুধবার (২৪ এপ্রিল) রাত ৮টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া পাড়া বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহত আক্কাসের স্বজনরা জানান, রাত ৮টার দিকে উজানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্করের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী আমাদের আত্মীয় স্বজনদের উপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আক্কাস আলী মণ্ডলসহ বেশ কয়েকজনকে গুরুতর আহত করে তারা। পরে তাদের আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালে নেয়া হয়।

এর আগে ঈদের দিন ঈদগাহে নামাজের সময় আওয়ামী লীগ নেতা আবু বক্কর এবং আক্কাস আলী মণ্ডল গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। তারই জের ধরে বুধবার আবু বকর গ্রুপের লোকজন আক্কাস আলী মণ্ডল গ্রুপের ওপর অতর্কিত হামলা চালায় আবু বক্করের লোকজন।

কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালের আরএম ও তাপস কুমার সরকার জানান, বিত্তিপাড়া এলাকা থেকে বেশ কয়েকজন আহত অবস্থায় এসেছেন। তাদের চিকিৎসা চলছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ জানান, ভিত্তিপাড়া বাজারে আধিপত্য বিস্তার নিয়ে হামলার ঘটনা ঘটেছে বলে শুনেছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।