Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় অস্ত্র মামলায় তারা বাবু'র ১৪ বছরের জেল

admin • 08 Aug 2023, 09:41 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় অস্ত্র মামলায় তারা বাবু'র ১৪ বছরের জেল

অস্ত্র মামলায় আলোচিত তারা বাবু'র ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। কুষ্টিয়ায় অস্ত্র মামলায় সৈয়দ নূরে আলম ওরফে তারা বাবু (৪৪) নামে একজনকে ১৪ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ বিকেলে দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন। রায় ঘোষনা পর কঠোর পাহারায় তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

সাজাপ্রাপ্ত আসামী হলেন কুষ্টিয়া শহরের ১৮/১ এস সি সাহা লেন থানাপাড়ার মৃত সৈয়দ আবুল কাশেমের ছেলে সৈয়দ নূরে আলম ওরফে তারা বাবু।

মামলা সূত্রে জানা যায় , ২০২১ সালের ২৩ অক্টোবর পলাতক শীর্ষ সন্ত্রাসী গণমুক্তি ফৌজের প্রধান আমিনুল ইসলাম ওরফে মুকুল এর সেকেন্ড ইন কমান্ড, একাধিক হত্যা মামলার আসামী সৈয়দ নুরে আলম ওরফে তারা বাবু ঢাকা মেট্রোপলিটন এর আদাবর এর রিং রোড এলাকায় তার সহযোগি সন্ত্রাসীদের নিয়ে কুষ্টিয়ার টেন্ডারবাজি নিয়ন্ত্রণ, আসন্ন ইউপি নির্বাচনে নাশকতার পরিকল্পনা ও ঠিকাদারদের নিকট হতে চাঁদা আদায়ের লক্ষ্যে আটকের একদিন আগে রাতের দিকে গোপন বৈঠক করার পরিকল্পনা করে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ একটি দল ঘটনাস্থল থেকে তারা বাবুকে আটক করে। তার স্বীকারোক্তি মূলক জিজ্ঞাসাবাদের পর কুষ্টিয়া শহরের নিজ বাড়ীতে র‌্যাবের একটি অস্ত্র ভান্ডার খোঁজে অভিযান পরিচালনার সময়ে সৈয়দ নূরে আলম ওরফে তারা বাবু শয়ন কক্ষের বাথরুমের উপরে ফলস সিলিং এর মধ্যে হতে আগ্নোয়াস্ত্র এসএমসি, একনলা বন্দুক, পিস্তল, রিভলভারসহ ২০ রাউন্ড গুলি উদ্ধার করেন। ঘটনার পরের দিন র‌্যাবের কর্মকর্তা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের করেন।

তদন্তকারী কর্মকর্তা নিশিকান্ড সরকার তদন্ত শেষ করে গত ২০২১ সালের ১৪ নভেম্বর অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। দীর্ঘদিন সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এ রায় ঘোষনা করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।