Monday, 26 October 2026
শিরোনাম
ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট
এক্সক্লসিভ

কুষ্টিয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদফতর

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদফতর

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরসাদীপুর ইউনিয়নে অবৈধভাবে পরিচালিত ১০টি ইট ভাটায় অভিযান চালিয়ে  ভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদফতরের একটি আভিযানিক দল। মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খুলনা পরিবেশ অধিদফতরের  বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফুর রহমান।

 

অভিযানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া কার্যালয়ের উপপরিচালক মো. এমদাউল হক, কুষ্টিয়া কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা, বাংলাদেশ বিজিবি সদস্য, পুলিশের কর্মকর্তা ও ফোর্স।

পরিবেশ অধিদপ্তর জানায়, অনুমোদনহীন ও মানদণ্ডবহির্ভূতভাবে দীর্ঘদিন ধরে এসব ইটভাটা পরিচালিত হচ্ছিল। পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর হওয়ায় এবং আইন অমান্যের কারণে ভ্রাম্যমাণ আদালত ভাটাগুলো গুড়িয়ে দেওয়ার নির্দেশ দেয়।

 

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফুর রহমান বলেন, আইন না মেনে কেউ ইটভাটা চালাতে পারবে না। অবৈধ ভাটা শনাক্ত হলে এরকম অভিযান চলমান থাকবে।

 

স্থানীয়দের দাবি, এসব অবৈধ ভাটার ধোঁয়া ও দূষণে জনস্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছিল। অভিযানের ফলে তারা স্বস্তি প্রকাশ করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।