Wednesday, 4 November 2026
শিরোনাম
বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা
জেলার খবর

কুষ্টিয়ায় অধ্যক্ষ-শিক্ষকের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় অধ্যক্ষ-শিক্ষকের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ

কুষ্টিয়ায় শিক্ষকের পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের  অধ্যক্ষ -শিক্ষকের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

 

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল থেকে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সামনের প্রধান সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ মিছিল করে। পরে কুষ্টিয়া-মেহেরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করার ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে যানজট লেগে যাওয়ায় যাত্রীরা দুর্ভোগে পড়ে।

শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের কলেজের সহকারী অধ্যক্ষ শাহজালাল ও কলেজের শিক্ষক কামরুজ্জামান সম্রাট নানা সময়ে প্রতিষ্ঠানের ছাত্রীদের সঙ্গে অসদাচারণ করেন। ছাত্রীদের কাছে পাঠানো অভিযুক্ত শিক্ষকদের মেসেজের প্রমাণও (স্ক্রিনশট) আছে।’

তারা আরও বলেন, ‘আমরা সপ্তাহখানেক আগে আন্দোলন করেছিলাম। তার প্রেক্ষিতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সমাধানের আশ্বাস দিলেও সমাধান করেনি।’

অভিযুক্তরা শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করেছেন। তারা বলেন, ‘আমাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সঠিক না। সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করলে তার প্রমাণ পাওয়া যাবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।