Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুয়াকাটায় ৫ জেলেকে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা

admin • 16 Oct 2023, 07:41 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুয়াকাটায় ৫ জেলেকে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা

পটুয়াখালীর কুয়াকাটায় মা ইলিশ রক্ষায় সাগর ও নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ৫ জেলেকে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে নৌ পুলিশ।

 

রোববার (১৫ অক্টোবর) পৃথক পৃথক অভিযান চালিয়ে বঙ্গোপসাগর সংলগ্ন বিভিন্ন চ্যানেল থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন- মো. শহিদুল ইসলাম, মো. রাকিব, মো.জসিম প্যাদা, মো. বাদল গাজী এবং হারুন হাওলাদার।,

 

পুলিশ সূত্রে জানা যায়, সরকারের দেওয়া ২২ দিনের নিষেধাজ্ঞা সঠিকভাবে পালনের লক্ষ্যে সার্বক্ষণিক সাগরে টহল দিচ্ছে কুয়াকাটা নৌ পুলিশ। উপজেলার বিভিন্নস্থান থেকে অভিযান চালিয়ে ৫ জেলেকে আটক করা হয়েছে। পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তার মাধ্যমে জরিমানা ও মুচলেকা দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।,

 

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. দেলোয়ার জানান, মা ইলিশ রক্ষার অভিযানে তাদের মাছ শিকাররত অবস্থায় আটক করা হয়েছে। পরবর্তীতে জরিমানা করে নিষেধাজ্ঞাকালীন আর মাছ শিকার করবেন না এই মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। তবে তাদের কাছে কোনো মাছ পাওয়া যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।