Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
এক্সক্লসিভ

কুমিল্লায় ২ ট্রেনের সংঘর্ষ, আহত ৪০

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
কুমিল্লায় ২ ট্রেনের সংঘর্ষ, আহত ৪০

কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর রেল স্টেশনে থেমে থাকা মালবাহী একটি ট্রেনকে ধাক্কা দিয়েছে ‘সোনার বাংলা’ এক্সপ্রেস ট্রেন। এতে ‘সোনার বাংলা’ ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে।

দুর্ঘটনায় এ পর্যন্ত ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে। রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, ঢাকা অভিমুখী বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি হাসানপুর রেলস্টেশন এলাকা অতিক্রম করার সময় থেমে থাকা মালবাহী ট্রেনকে ধাক্কা দেয়। এতে সোনার বাংলা ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়।

 

এছাড়া মালবাহী ট্রেনটিও লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনার ঘটনায় ঢাকা ও চাঁদপুর অভিমুখী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

 

দুর্ঘটনার বিষয়ে রেল সেবার সঙ্গে সংযুক্ত সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন জানান, চট্টগ্রাম ঢাকা সোনারবাংলা ৭৮৭ ট্রেন হাসানপুর স্টেশন দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনকে প্রায় ৮০ কিলোমিটার বেগে পেছন থেকে ধাক্কা দেয়।

 

এতে মারাত্মক দুর্ঘটনায় পড়ে ট্রেন দুটি। ইঞ্জিন এবং পরের কয়েকটি বগি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ইঞ্জিন চলে গেছে জমিতে। ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।