Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

admin • 14 Nov 2025, 09:47 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুমারখালী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কুষ্টিয়ার কুমারখালীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সেচ্ছাসেবী সংগঠন  আদর্শ সমাজ কল্যাণ সংস্থা "শিলাইদহ" এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

 

শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত  উপজেলার শিলাইদহ ইউনিয়নের বেলগাছি মোড়ে কয়েকশত মানুষের মাঝে  বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। বিশেষ করে ব্লাড গ্রুপিং, ডায়বেটিকস পরীক্ষা, রক্তচাপ নির্ণয়সহ বিভিন্ন রোগের জরুরী পরামর্শ ও বিনামূল্যে ঔষধ বিতরন করা হয়।

 

সেসময় চিকিৎসা প্রদান করেন,  মেডিসিন মা ও শিশু, চর্ম ও যৌন, বাতব্যাথা ও হাঁপানি রোগ বিশেষজ্ঞ ডাঃ মারুফ হাসানসহ অন্যান্য ডাক্তারগণ। লক্ষীপুর ডায়াগনস্টিক সেন্টার, রাজশাহীর সৌজন্যে এ আয়োজনে এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠা সহসভাপতি সাঈদ আহমেদ  কবির  খান, সদস্য মোস্তাক আহমেদ, আশরাফুল ইসলাম,ইয়াকুব হোসেন জীবন, খাইরুল ইসলাম,  রাশিবুল ইসলাম, তুষার হোসেন, জহুরুল ইসলাম, আমিরুল ইসলাম, মাসুদ রানা প্রমূখ। উল্লেখ্য  ২০২১ সাল থেকে আদর্শ সমাজ কল্যান সংস্থা "শিলাইদহ" বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী কাজ করে আসছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।