Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালী প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বিনিময়

admin • 21 Mar 2024, 02:42 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুমারখালী প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বিনিময়

কুমারখালী(কুষ্টিয়া) প্রতিনিধি ঃ কুষ্টিয়ার কুমারখালী প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌরমেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও থানার অফিসার ইনচার্জকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিভিন্ন দপ্তরের কর্তা ব্যক্তিদের সাথে এই শুভেচ্ছা বিনিময় হয়।

সম্প্রতি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত কুমারখালী প্রেসক্লাবের ২৭ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়। এবং বৃহস্পতিবার প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকার ও সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ খান সহ প্রেসক্লাবের সকল সদস্য উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান, পৌরমেয়র মো. সামছুজ্জামান অরুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুল হক, উপজেলা সহকারী কমিশনার মো. আমিরুল আরাফাত, থানার অফিসার ইনচার্জ আকিবুল ইসলামকে ফুলের শুভেচ্ছা বিনিময় ও নির্বাহী কমিটির তালিকা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন- কুমারখালী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বিজয় টিভির তানভীর লিটন,এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি পুলক সরকার,দৈনিক আমার সংবাদের মাসুদ রানা, কুষ্টিয়ার খবরের নয়ন শেখ, আনন্দ টিভির মুস্তাফিজুর রহমান রিগান, দৈনিক যায়যায়দিন পত্রিকার ফরহাদ আমির টিপু,লাখো কণ্ঠের সামুরুজ্জামান সামুন, সময়ের কাগজের শাহীন বিশ্বাস,দৈনিক দেশ পত্রিকার খাইরুল ইসলাম সবুজ,সিনিয়র সাংবাদিক আরজু আহমেদ,দৈনিক নওরোজের আবু তালহা রাসেল, দৈনিক সোনালী খবর এর রফিকুল ইসলাম রফিক,কুষ্টিয়া দিগন্তের সুমন পারভেজ,দ্যা মিরর অব বাংলাদেশের মিজানুর রহমান,দেশের বাণীর সবুজ হোসেন,বাংলাদেশের আলোর এম,আর শাহীন, মাই টিভির ক্যামেরা পার্সন মোঃ রবিন, চ্যানেল এস এর ক্যামেরা পার্সন সাব্বির হোসেন, সাংবাদিক লিটন,বিজয় টিভির ক্যামেরা পারসন ফাহিম মুনতাসীসহ আরো অনেকে।  

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।