কুষ্টিয়ার কুমারখালীতে কুমারখালী ওয়েলফেয়ার এসোসিয়েশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১০ঘটিকায় উপজেলার হীরা মসজিদ সংলগ্ন ফ্যাশন টাওয়ারের দ্বিতীয় তলায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আবদুল্লাহ।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, কুমারখালী সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জিল্লুর রহমান মধু, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সোলেইমান বিশ্বাস, কুমারখালী এমএন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, ভারত-বাংলাদেশ সম্প্রীতি পরিষদের সাধারণ সম্পাদক নিতাই কুমার কুন্ডু, ফ্যামিলি কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী, বিশ্বাস চক্ষু হাসপাতালের পরিচালক সুরুজ আলী বিশ্বাস, সংগঠনের সদস্য শফিউদ্দিন জোয়াদ্দার, মো. আজিজুল হক, ইঞ্জিনিয়ার সাইদুল ইসলাম সাঈদ, সিভিল ইঞ্জিনিয়ার ও শিক্ষক মো. আজিজুল হক, সদস্য ওমর মাশরেক টগর, মো. দিদারুল ইসলাম, এনামুল হকসহ অন্যরা।
সভায় আগামী ২০২৭ সালের জানুয়ারিতে সংগঠনের ২৩তম আয়োজন উপলক্ষে উপজেলার ৫০টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও স্কুল ড্রেস বিতরণের বিষয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।





