Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
এক্সক্লসিভ

কুমারখালীর ধর্মীয় প্রতিষ্ঠান ও দুটি অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন হাফেজ মইন উদ্দিন

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
কুমারখালীর ধর্মীয় প্রতিষ্ঠান ও দুটি অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন হাফেজ মইন উদ্দিন

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী, কৃষক দলের কেন্দ্রীয় নেতা হাফেজ মইন উদ্দিন দুটি ধর্মীয় প্রতিষ্ঠান এবং দুটি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন।

২৪ অক্টোবর (শুক্রবার) বাদ জুম্মা তিনি কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের নিশ্চিন্তবাড়িয়া ও মহিষাখোলা এলাকায় আর্থিক সহায়তা, চাউল ও ডেউটিন নিয়ে ছুটে যান। প্রথমে নিশ্চিন্তবাড়িয়া হাফেজিয়া মাদ্রাসায় তার আর্থিক সহায়তায় ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন। এরপর সম্প্রতি অগ্নিকান্ডে নিঃস্ব প্রতিবন্ধী আইনাল শেখ এবং অসহায় নও মুসলিম মোঃ আব্দুল্লাহর বাড়ীতে ছুটে যান, সেখানে তিনি দুই বান্ডিল ঢেউটিন ও দুই বস্তা চাউল বিতরণ করেন।

এছাড়াও মহিষাখোলা রেলপাড়া জামে মসজিদের উন্নয়নকল্পে মুসল্লী ও এলাকাাসীর উপস্থিতিতে সভাপতির হাতে নগদ অর্থ তুলে দেন।

এসময় তিনি বলেন, দীর্ঘদিন ধর্মীয় ও সামাজিক কাজের সাথে আমি জড়িত আছি। আপনাদের দোয়া নিতে এসেছি, পাশাপাশি বিএনপির ৩১ দফার পোষ্টারও তুলে দিচ্ছি। তিনি আরো বলেন, শহীদ জিয়ার রুহের মাগফেরাত, বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে আজকের এই কর্মসুচি পালন করলাম। হাফেজ মইন উদ্দিন এমপি মনোনয়ন প্রত্যাশা করে জানান, দল আমাকে কাজ করার নির্দেশ দিয়েছে, আমি দলের কর্মী হিসেবে কাজ করছি। মনোনয়ন পেলে আপনারা পাশে থাকবেন আশা ব্যক্ত করে তিনি বলেন, আমি মাটি ও মানুষের জন্য কাজ করছি এবং করেই যাবো ইনশাহআল্লাহ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।