Sunday, 1 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
জেলার খবর

কুমারখালীর দরিদ্র চালককে ভ্যান তৈরির টাকা দিলেন গোলাম রব্বানী

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
কুমারখালীর দরিদ্র চালককে ভ্যান তৈরির টাকা দিলেন গোলাম রব্বানী

নতুন ভ্যান বানানোর টাকা পেলেন কুষ্টিয়ার কুমারখালীর সেই দরিদ্র চালক মো. আশরাফুল আলম (৪৬)। স্বেচ্ছাসেবী সংগঠন ' টিম পজিটিভ বাংলাদেশ ( টিপিবি) ' এর পক্ষ থেকে তাকে ৬৫ হাজার টাকা উপহার প্রদান করা হয়েছে। তিনি উপজেলা যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের বাসিন্দা।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ( ডাকসু) জিএস, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও টিম পজিটিভ বাংলাদেশের চেয়ারম্যান গোলাম রব্বানী বৃহস্পতিবার (৫ অক্টোরব) রাত ১০ টায় এক ফেসবুক স্ট্যাটাসে তিনি নিজেই এতথ্য নিশ্চিত করেছেন।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, ' চার মাস আগে এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে আশরাফুল আলম অটোভ্যানটি কিনেছিলেন। গত বুধবার বিকেলে স্থানীয় হাঁসদিয়া চর থেকে জীবিকার একমাত্র অবলম্বন ভ্যানটি চুরি হয়ে গেছে! অথচ, ঋণের কিস্তি আর স্বামী-স্ত্রী দুজনের সংসার দুটোই চলতো ভ্যানের চাকায়! '

আরো পড়ুন: উপার্জনের একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা ভ্যানচালক

তিনি আরো লিখেছেন, ' মর্মান্তিক ঘটনার কথা জানতে পেরে গতকাল আমি আশরাফুল ভাইকে ফোন করে ঢাকা আসতে বলি। আজ নিতান্ত অসহায় এই মানুষটিকে নতুন ভ্যান বানাতে Team Positive Bangladesh (TPB) এর পক্ষ থেকে 'ভালোবাসার উপহার' হিসেবে নগদ ৬৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।মানবিক সহায়তায়, নাম প্রকাশে অনিচ্ছুক মহৎপ্রাণ TPB সদস্য, জনৈক শ্রদ্ধেয় অগ্রজ।

এবিষয়ে জানতে চাইলে আবেগ আপ্লুত হয়ে ফোনে ভ্যান চালক আশরাফুল আলম বলেন, ভ্যান চুরি হওয়া। আবার নতুন ভ্যান বানানোর জন্য টাকা পাওয়া। সবকিছু এখনও তাঁর কাছে স্বপ্নের মত লাগছে।

তাঁর ভাষ্য, দুনিয়াতে এখনও যে এতো ভাল মানুষ আছে। তা নিজের না হলে তিনি বিশ্বাস করতে পারতেন না। উপহারের টাকা পেয়ে তিনি খুব খুশি।

জানা গেছে, আশরাফুল মাত্র ৪ মাস আগে একটি এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে একটি অটো ভ্যান কিনেছিলেন। ভ্যান চালিয়ে যা আয় হয়, তা দিয়ে স্বামী - স্ত্রী দুজনের সংসার এবং ঋণের কিস্তি চলতো কিন্তু গত বুধবার বিকেলে হাঁসদিয়া চর থেকে তাঁর একমাত্র উপার্জনের অবলম্বন ভ্যানটি চুরি হয়ে যায়। এরপর তিনি বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি করেও ভ্যান না পেয়ে গত বৃহস্পতিবার বিকেলে থানায় লিখিত অভিযোগ করেন তিনি। বিষয়টি  দ্যা ডেইলি মিরর অব বাংলাদেশ সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে তা গোলাম রব্বানীর নজরে আসে

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।