Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে বিশ্ব চক্ষু দিবস উপলক্ষে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

admin • 14 Oct 2024, 06:15 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুমারখালীতে বিশ্ব চক্ষু দিবস উপলক্ষে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়ার কুমারখালীতে  বিশ্ব চক্ষু দিবস উপলক্ষে র‍্যালি , আলোচনা সভা ও বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) কুমারখালীর হাসপাতাল রোডে অবস্থিত লোটাস চক্ষু হাসপাতালে এ আয়োজন করা হয়। র‍্যালি শেষে কুমারখালী লোটাস হাসপাতালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

ডাঃ ইমতিয়াজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ব্যবস্থাপনা পরিচালক বিশ্বজিৎ বিশ্বাস, মুক্ত আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডাঃ মুত্তাকিন মনির, মেডিকেল অফিসার লোটাস চক্ষু হাসপাতাল।

  লোটাস চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বিশ্বজিৎ বিশ্বাস বলেন,  আমরা বিনামূল্যে বিভিন্ন সেবামূলক সামাজিক কাজ করি। তারই ধারাবাহিকতায় এই চক্ষু ক্যাম্প।

আলোচনা শেষে বিশ্ব চক্ষু দিবস উপলক্ষে লোটাস চক্ষু হাসপাতালে দিনব্যাপী ফ্রী ক্যাম্প পরিচালনা করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।