Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালীতে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি ও লিফলেট বিতরণ

admin • 18 Oct 2025, 04:41 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুমারখালীতে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি ও লিফলেট বিতরণ

কুষ্টিয়ার কুমারখালীতে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ করা হয়েছে। 

 

আজ (১৮ অক্টোবর) শনিবার সকালে উপজেলা ও পৌর বিএনপি উদ্যোগে উপজেলার হাজী মনতাজ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাথরবাড়িয়া মজিবর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে ফলজ ও বনজ গাছের চারা রোপন ও বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়। 

 

বৃক্ষরোপন সহ শিক্ষার্থী, শিক্ষক ও জনসাধারনের মাঝে বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ করেন কুমারখালী উপজেলা বিএনপির নব-নির্বাচিত সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম আনছার।

এসময় কুমারখালী পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃআব্দুল হাই মাখন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃমাকছেদুল মোমিন,কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমারখালী উপজেলা যুবদলের আহবায়ক এ্যাডঃজাকারিয়া আনছার মিলন,পাথরবাড়িয়া মজিবর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও কুমারখালী সরকারী কলেজের বাংলা বিভাগের বিভাগীয় জিল্লুর রহমান মধু,হাজী মনতাজ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃআব্দুল সালাম রবিউল,পাথরবাড়িয়া মজিবর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের , প্রধান শিক্ষক রবিউল ইসলাম রাশেদ,সহকারী প্রধান শিক্ষক মোঃআরিফুল ইসলাম আরিফ,মোঃআজিজুল হক সহ কুমারখালী উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।