Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
এক্সক্লসিভ

কুমারখালীতে বাবেশিকফো'র কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
কুমারখালীতে বাবেশিকফো'র কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত

সকল নাগরিকের শিক্ষা সমান অধিকার নিশ্চিতকরণে একমাত্র সমাধান জাতীয়করণ এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম বাবেশিকফো'র কুমারখালী উপজেলা শাখার কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৫ নবেম্বর ) বেলা সাড়ে ১১টায় উপজেলার সোন্দাহ নন্দলালপুর মাধ‍্যমিক বিদ‍্যালয় হলরুমে এই সভার আয়োজন করে সংগঠনের উপজেলা কমিটি।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম বাবেশিকফো'র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও কুষ্টিয়া জেলা শাখার সভাপতি এস এম এম নুরুজ্জামান। বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম বাবেশিকফো'র কুমারখালী উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ শরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম বাবেশিকফো'র কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ টিপু সুলতান ও কুমারখালী উপজেলা সেক্রেটারি বশির আহমদ।

 

শিক্ষক রাফিউল ইসলাম রকির পরিচালনায় সভায় অরো বক্তব্য রাখেন শিক্ষক মাওলানা আব্দুল হালিম, ফারুক হোসেন, মাওলানা শাহিনুর রহমান, আব্দুর রহিম, মকছেদ আলী, নবিরুল ইসলাম, রুহুল আমিন মোল্লা, আবু জাফর, আমির হামজা, দিলীপ কুমার সরকার, আব্দুল মোমিন, আজিজুল হক, মাহমুদ শরীফ, আব্দুর রহিম, রবিউল ইসলাম, আল হেলাল প্রমূখ।

 

অনুষ্ঠানের শুরুতে এই অরাজনৈতিক পেশাজীবী সংগঠনের ৭১ সদস‍্য বিশিষ্ট বাবেশিকফো'র কুমারখালী উপজেলার নব গঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তদের পরিচয় তুলে ধরেন উপজেলা সেক্রেটারি বশির আহমেদ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।