Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
এক্সক্লসিভ

কুমারখালীতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
কুমারখালীতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কুষ্টিয়ার কুমারখালীতে যুবসমাজকে মাদকবিরোধী সচেতনতার পাশাপাশি তরুণদের খেলাধুলায় উৎসাহ বাড়াতে বাটিকামারা যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার বাটিকামারা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলার শুভ  উদ্বোধন করেন ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী ।

 

উদ্বোধনী অনুষ্ঠানে মোঃ কিরন শেখ ও খালিদ হাসান নয়নের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোহাগ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক নূরুল আমিন সোহাগ,বিশ্বাস চক্ষু হাসপাতালের পরিচালক সুরুজ বিশ্বাস ,সদকী ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ ইমরান হোসেন নাসির প্রমুখ।

 

এসময় অতিথিরা বলেন, ফুটবলের মতো জনপ্রিয় খেলার মাধ্যমে যুব সমাজকে ইতিবাচক কাজে জড়িত করা সম্ভব হলে সমাজ থেকে মাদকের প্রভাব অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে। সেই সাথে মানসিক বিকাশে তরুণদের খেলাধুলার ওপর জোর দেন তারা।

 

উদ্বোধনী খেলায় ২টি দল অংশ নেয়। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।