Monday, 2 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
জেলার খবর

কুমারখালীতে ফিলিস্তিনি গণহত্যা বন্ধ ও মসজিদুল আকসার পুনরুদ্ধারে বিক্ষোভ সমাবেশ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
কুমারখালীতে ফিলিস্তিনি গণহত্যা বন্ধ ও মসজিদুল আকসার পুনরুদ্ধারে বিক্ষোভ সমাবেশ

কুষ্টিয়ার কুমারখালীতে ইসরাইলি আগ্রাসন, ফিলিস্তিনে গণহত্যা বন্ধ এবং মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসার পুনরুদ্ধারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজ শেষে কুমারখালী হলবাজারে সমাবেশের আয়োজন করে উপজেলা উলামা পরিষদ ও সম্মিলিত মুসলিম উম্মাহ।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা উলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন, সহ-সভাপতি হাফেজ মাওলানা আব্দুল মালেক, কুমারখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক হাফেজ জুলফিকার আলী, কুমারখালী বড় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হালিম।

বক্তারা বলেন, মুসলিমদের মনে অনেক ব্যাথা। এই ব্যাথা দুর করতে দ্রুত ইসরাইলি আগ্রাসন, ফিলিস্তিনে গণহত্যা এবং মসজিদুল আকসা পুনরুদ্ধার করতে হবে। না হলে মুসলিমরা জেগে উঠবে। কোনো শক্তি মুসলিমদের আটক রাখতে পারবেনা।

সমাবেশ শেষে একটি বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার মানুষ অংশ নেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।