Friday, 30 October 2026
শিরোনাম
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেল প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, তদন্ত কমিটি গঠন করল বিমান
জেলার খবর

কুমারখালীতে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
কুমারখালীতে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ

কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করেছেন ভ্রাম্যমাণ আদালত। যার বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা। এছাড়াও নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে এক জেলেকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

 

আজ সোমবার (৫ মে) দুপুর ২ টার দিকে উপজেলার শিলাইদহ খেয়াঘাট এলাকায় আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। আদালত পরিচালনায় সহযোগীতা করেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান ও থানা পুলিশ। অর্থদণ্ড প্রাপ্ত জেলের নাম মো. সাব্বির প্রামাণিক। তিনি উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের জেলে কুদ্দুস প্রামাণিকের ছেলে।

 

এ তথ্য নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে একজনকে একটি মামলায় একহাজার টাকা জরিমানা করেছি এবং দশ হাজার মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।জনস্বার্থ উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।