Monday, 2 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
জেলার খবর

কুমারখালীতে চোর চক্রের দুই নারী সদস্য আটক

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
কুমারখালীতে চোর চক্রের দুই নারী সদস্য আটক

এক লাখ টাকা চুরির অভিযোগে কুষ্টিয়ার কুমারখালীতে চোর চক্রের ২ নারী সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। রোববার বেলা ১১ টার দিকে উপজেলার মূল বাজারের স্বর্ণপট্টি থেকে তাদেরকে আটক করা হয়।

 

আটক চোর চক্রের দুই নারী সদস্য বেদে সম্প্রদায়ের বলে দাবী করেছেন স্থানীয়রা।

ভুক্তভোগী নাসরিন খাতুন জানান, ইসলামি ব্যাংকে ১ লাখ টাকা জমা রাখার উদ্দেশ্য বাড়ি থেকে বের হন। ব্যাংকে যাবার আগে কসমেটিকস কেনার উদ্দেশ্য দোকানে গেলে ৫ জন নারী কেনাকেটা করার অভিনয় করে তার চতুর্পাশে ভীড় করে রাখে। কেনাকাটা শেষে দোকান থেকে বের হয়ে পার্শ্ববর্তী হোটেলে পানি খাবার উদ্দেশ্য গেলে সেখানেও কসমেটিকসের দোকানে থাকা ৫ জন নারী তার কাছাকাছি অবস্থান করেন। পানি খাবার ফাঁকে যেকোন সময় তার ব্যাগ থেকে ১ লাখ টাকা বের করে নেয় ওই পাঁচ নারী বলে দাবী করেন তিনি। পরবর্তীতে ব্যাগ খুলে টাকা না পেয়ে ৫ নারীর মধ্যে একজনকে ধরে চিৎকার করলে তিনজন পালিয়ে যায়। স্থানীয় জনগণ আরেকজনকে আটক করেন। আটক দুজনের কাছে টাকা পাওয়া না গেলে পরবর্তীতে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।

 

কুমারখালী থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, চোর সন্দেহে দুজন নারীকে আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।