Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
এক্সক্লসিভ

কুমারখালীতে ‌‘গেমপ্লিফাই বাংলাদেশ'র উদ্যোগে ব্যতিক্রমী কুইজ প্রতিযোগীতা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
কুমারখালীতে ‌‘গেমপ্লিফাই বাংলাদেশ'র উদ্যোগে ব্যতিক্রমী কুইজ প্রতিযোগীতা

কুষ্টিয়ার কুমারখালীতে প্রাথমিক থেকে কলেজের পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে খেলাধুলা বিষয়ক ব্যতিক্রমী অনলাইন কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৭ অক্টোবর) শুক্রবার সকালে উপজেলার আবুল হোসেন তরুন অডিটোরিয়ামে ক্রীড়াপ্রেমীদের সামাজিক যোগাযোগ মাধ্যম গেমপ্লিফাই এক্স ওয়াই জেড বাংলাদেশ লিমিটেড (Gameplify Xyz)-এর আয়োজনে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০০ শতাধিক প্রতিযোগী অংশগ্রহন করেন।

 

অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম।

 

গেমপ্লিফাই এক্স ওয়াই জেড বাংলাদেশ লিমিটেড এর পরিচালক মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীতায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কুষ্টিয়ার কৃর্তিসন্তান ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার সুমন।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ তাতঁ বোর্ডের কুমারখালী শাখার এজিএম মেহেদী হাসান, লেখক,নাট্যকার ও সাহিত্যিক লিটন আব্বাস, ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী প্রমুখ।

 

কুইজ প্রতিযোগীতায় স্কুল ও কলেজ পর্যায়ের সর্বকনিষ্ঠ প্রতিযোগী হিসেবে সার্টিফিকেট ও পুরস্কার   উপজেলার অভেদানন্দ সরকারী প্রথামিক বিদ্যালয়ের শিক্ষার্থী রাজন্য চাকী রাজ্য।

 

আয়োজকেরা জানান, শিক্ষার্থীরা গেমপ্লিফাই এক্স ওয়াই জেড বাংলাদেশ লিমিটেড (Gameplify Xyz)-এর ওয়েব সাইটে প্রবেশ করে রেজিষ্ট্রেশনের মাধ্যমে অনলাইন কুইজে অংশ গ্রহন করেন। পরে শিক্ষার্থীদের প্রাপ্ত পয়েন্ট অনুযায়ী ধাপে ধাপে ১ম ২য় ও তয় স্থান নির্ধারন করা হয়। ক্রীড়াপ্রেমি শিক্ষার্থীরা চাইলেই ওয়েব সাইট বা মোবাইল অ্যাপস ব্যবহার করে বিনামূল্যে রেজিষ্ট্রেশনের মাধ্যমে অনলাইন প্রতিযোগীতায় অংশগ্রন করতে পারবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।