Sunday, 1 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
জেলার খবর

কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ৫ ঘণ্টা ট্রেন চলাচল বিঘ্নিত

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ৫ ঘণ্টা ট্রেন চলাচল বিঘ্নিত

কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ৫ ঘণ্টা ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। টানা বৃষ্টিতে কিশোরগঞ্জে মাটি সরে রেললাইন দেবে যাওয়ায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

শনিবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে জেলার মানিকখালা ও হালিমপুরের মধ্যবর্তী লাইনের মা‌টি সরে গিয়ে রেললাইন দেবে গেলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে দুপুর পৌনে ৩টার দিকে রেললাইন মেরামতের পর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। কিশোরগঞ্জ রেলস্টেশন মাস্টার মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করে জানান, বৃষ্টিতে রেললাইনের মাটি সরে যাওয়ায় মূললাইন দেবে যায়। লাইন মেরামতের পর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এরপর সরারচর স্টেশনে আটকে পড়া এগারসিন্দুর প্রভাতী ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। অপরদিকে ময়মনসিংহ থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটিও গন্তব্যের দিকে রওনা হয় বলে জানান ওই রেলস্টেশন মাস্টার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।