Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
এক্সক্লসিভ

কিশোরগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, প্রাণে বাঁচলেন ঘুমন্ত হেলপার

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
কিশোরগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, প্রাণে বাঁচলেন ঘুমন্ত হেলপার
 কিশোরগঞ্জের বাজিতপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা তিশা পরিবহন নামে একটি বাসে আগুন লাগানোর চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত না হলেও প্রাণে বেঁচেছেন গাড়িটিতে থাকা ঘুমন্ত হেলপার।
বুধবার (১২ নভেম্বর) সকালে বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম সোহান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দিবাগত রাত ১টার দিকে বাজিতপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বাসটি বাজিতপুর বাসস্ট্যান্ড থেকে ভৈরব ও ঢাকা রোডে প্রতিদিন যাতায়াত করে।
বুধবার রাতে ১ টার দিকে বাজিতপুর বাসস্ট্যান্ডের সামনে রাস্তার পাশে বাজিতপুর -ঢাকা সড়কে চলাচলকারী তিশা পরিবহনের একটি বাস দাঁড়িয়ে ছিলো। এ সময় দুর্বৃত্তরা বাসের পিছনের বাম পাশের জানালা দিয়ে পিছনের সিটে আগুন লাগিয়ে বাসটি পুড়িয়ে ফেলার চেষ্টা করে। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা হেলপার বাসের একটি আসনে আগুন জ্বলতে দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। চিৎকার শুনে বাজিতপুর বাসস্ট্যান্ডে থাকা ডিউটিরত পুলিশ এবং স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।  ফলে বেঁচে যান বাসের ভেতরে ঘুমিয়ে থাকা হেলপার। আগুনে গাড়ির পিছনের বাম পাশের ২ নম্বর সিটের উপরের সামান্য অংশ পুড়ে যায়।
বাজিতপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার পর বাজিতপুরে নিরাপত্তার জোরদার করা হয়েছে। বাসে শুধু হেলপার ছিলেন। তিনি আগুন দেখেই বের হয়ে আসেন। তাই কোনো হতাহত হয়নি। তবে বাসের পিছনের বাম পাশের ২ নম্বর সিটের উপরের সামান্য অংশ পুড়ে গেছে। তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে এটা নাশকতা। আলামত সংগ্রহ করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।