Friday, 30 October 2026
শিরোনাম
সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেল প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, তদন্ত কমিটি গঠন করল বিমান পুলিশ আবার উকিলও, সরাইল থানার ওসিকে শোকজ জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড
জেলার খবর

কিশোরগঞ্জে ইউসিসি’র কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ওরিয়েন্টেশন

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
কিশোরগঞ্জে ইউসিসি’র কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ওরিয়েন্টেশন

কিশোরগঞ্জে ২০২২-২০২৩ সেশনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে  ইউসিসি। শনিবার (৫ আগস্ট) ইউসিসি কিশোরগঞ্জ শাখার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওরিয়েন্টেশন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এ সংবর্ধনা দেয়া হয়।

কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ এর সভাপতিত্বে ওরিয়েন্টেশন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ইউসিসি গ্রুপ এর চেয়ারম্যান ড. এম এ হালিম পাটওয়ারী।

এতে বিশেষ অতিথি ছিলেন হোসেনপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ লুৎফর রহমান মানিক, ওয়ালী নেওয়াজ খান কলেজের উপাধ্যক্ষ মো. ফজলুর রহমান, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি কোহিনুর আফজল এবং ঈশাখাঁ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান বদরুল হুদা সোহেল।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়ালী নেওয়াজ খান কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. জসীম উদ্দীন।

এতে শিক্ষার্থীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মো. ইমরান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মো. ইসমাইল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তাসনুরা তাসনিম তামান্না প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ৫০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।

প্রসঙ্গত, এবার ইউসিসি কিশোরগঞ্জ শাখা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ও গুচ্ছ বিশ্ববিদ্যালয়সহ সকল বিশ্ববিদ্যালয়ের ৫০ জনের অধিক ছাত্র/ছাত্রী চান্স পেয়েছে

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।