Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
এক্সক্লসিভ

কারেন্ট ফেল করলেও হাতপাখা ফেল করে না : শায়খে চরমোনাই ফয়জুল করিম

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
কারেন্ট ফেল করলেও হাতপাখা ফেল করে না : শায়খে চরমোনাই ফয়জুল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, “নৌকা-ধান, লাঙল বুকে নিয়ে কেউ ঘুমায় না, কিন্তু হাতপাখা সবাই বুকের ওপর রাখে।”

 

রোববার বিকেলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পাটবাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ শাখা আয়োজিত পাঁচ দফা দাবির গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মুফতি ফয়জুল করিম বলেন, “যারা নৌকা নিয়ে ভোটে যায়, তারা নৌকা চালাতে জানে না; যারা ধান নিয়ে ভোটে যায়, তারা ধান কাটতে জানে না; যারা লাঙল নিয়ে ভোটে যায়, তারা লাঙল চালাতে জানে না। কিন্তু হাতপাখা এমন একটি প্রতীক, যা ধনী-গরিব, হিন্দু-মুসলমান—সবাই ব্যবহার করে। কারণ, কারেন্ট ফেল করলেও হাতপাখা ফেল করে না।”

 

তিনি আরও বলেন, “হাতপাখার বিজয় মানে ইসলামের বিজয়, এ দেশের মানুষের শান্তির বিজয়। সব মার্কা দেখা শেষ, এখন সময় হাতপাখার বাংলাদেশ গড়ার।”

 

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও ময়মনসিংহ–৮ (ঈশ্বরগঞ্জ) আসনে হাতপাখা প্রতীকের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মুফতি হাবিবুল্লাহ। সঞ্চালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা সাঈদুর রহমান সাঈদ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি. এম. রুহুল আমীন, জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা আমির অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সহসভাপতি ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ মারুফ এবং ইসলামী আন্দোলন ময়মনসিংহ জেলা উত্তরের সভাপতি হাদিউল ইসলাম প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।