Wednesday, 4 November 2026
শিরোনাম
বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা
জেলার খবর

কাপ্তাই জাতীয় উদ্যানে ১১ ফুটের অজগর অবমুক্ত

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
কাপ্তাই জাতীয় উদ্যানে ১১ ফুটের অজগর অবমুক্ত

রাঙামাটির কাপ্তাই উপজেলার জাতীয় উদ্যানে ১১ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। সাপটির ওজন সাড়ে ৯ কেজি।

 

বুধবার (১৫ নভেম্বর) সকালে কাপ্তাই রেঞ্জ অফিসার খন্দকার মাহমুদুল হক মুরাদ এবং বন বিভাগের কর্মীরা সাপটিকে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করেন।

   

এর আগে গত মঙ্গলবার (১৪ নভেম্বর) রাঙামাটি সদর উপজেলার তবলছড়ি এলাকার মো. সাগর বাড়ী থেকে সদর রেঞ্জ অফিসার আব্দুল হামিদের নেতৃত্বে বন বিভাগের স্পেশাল টিম অজগর সাপটিকে উদ্ধার করে কাপ্তাই রেঞ্জকে হস্তান্তর করেন।

 

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ বলেন, জঙ্গলে খাদ্য সংকটের কারণে এখন অনেক অজগরই লোকালয়ে আনাগোনা শুরু করেছে। এই অজগরটি রাঙামাটি থেকে উদ্ধার করে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। আমরা সাপটির নিরাপদ আবাসস্থল নিশ্চিতকল্পে জাতীয় উদ্যানে অবমুক্ত করেছি। সাপটির দৈর্ঘ্য ১১ ফুট এবং ওজন ৯ কেজি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।