Monday, 2 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
জেলার খবর

কাগজের বাক্সে নবজাতকের লাশ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
কাগজের বাক্সে নবজাতকের লাশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় কাগজের বাক্স থেকে এক দিন বয়সি নবজাতক ছেলে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে ফতুল্লার শান্তিধারা এলাকার সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম জানান, শান্তিধারা এলাকায় অবস্থিত পিবিআই অফিসের বিপরীত দিকের সড়কের পাশে এক দিন বয়সের নবজাতক ছেলে শিশুর লাশ কাগজের বাক্সে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।

 

ওসি জানান, ময়নাতদন্তের পর শিশুর মৃত্যু নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।