Saturday, 7 November 2026
শিরোনাম
জেলার খবর

কাঁচা রাস্তা পাকা করন কাজের উদ্বোধন করলেন এমপি আব্দুর রউফ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
কাঁচা রাস্তা পাকা করন কাজের উদ্বোধন করলেন এমপি আব্দুর রউফ

কুমারখালী  প্রতিনিধি: 

কুষ্টিয়ার কুমারখালীতে কাঁচা রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার চাঁদপুর ইউনিয়নের নিয়ামত বাড়ীয়া নাবদিয়া গোরস্থান পর্যন্ত প্রায় ৭৯৬ মিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করেন কুষ্টিয়া-৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।

এ সময় স্থানীয়রা বলেন সড়ক পাকাকরণ হলে ব্যবসা-বাণিজ্য সহ অর্থনীতিতে বিপ্লব ঘটবে বলে মনে করছেন তারা। সে সময় এমপি আব্দুর রউফ বলেন, খোকসা-কুমারখালীর মানুষের দুঃখ দুর্দশা আর থাকবে না, দ্রুতই রাস্তাাঘাট কালভার্টসহ যেখানে যা যা প্রয়োজন সেগুলো যত দ্রুত সম্ভব করার চেষ্টা চলছে।

বৃহত্তর কুষ্টিয়া জেলা গ্রমীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণ কাজ বাস্তবায়ন করছে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।উদ্বোধনকালে এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, চাঁদপুর ইউপি চেয়ারম্যান রাশেদুজ্জামান তুষার, যদুবয়রা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজানসহ অনেকেই।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।