Sunday, 1 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
জেলার খবর

কম্বলে আগুন লেগে প্রাণ গেল বৃদ্ধার

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
কম্বলে আগুন লেগে প্রাণ গেল বৃদ্ধার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় কুপির আগুন কম্বলে লেগে দগ্ধ হয়ে অইচন বেওয়া নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের বুড়াসারডুবি গ্রামে এ ঘটনা ঘটে। অইচন বেওয়া (৭০) ওই গ্রামের মৃত জমির উদ্দিনের স্ত্রী।

 

জানা যায়, শনিবার রাতে কুপির আগুন কম্বলে লেগে যায়। এ সময় বুঝতে না পেরে অগ্নিদগ্ধ হয়ে নিজ বাড়িতে মারা যান ওই বৃদ্ধা। খবর পেয়ে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। ওই বৃদ্ধা বাধ্যজনিত কারণে চলাচল করতে পারতেন না।

 

ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান খোকন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন্নবী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি তদন্ত করা হয়েছে। কুপির আগুন কম্বলে লেগেই তার মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবার তার দাফনের ব্যবস্থা করছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।