Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
এক্সক্লসিভ

কমলাপুর রেলস্টেশনের মনিটরে হঠাৎ পর্ন ভিডিও চালু,তদন্ত কমিটি গঠন

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
কমলাপুর রেলস্টেশনের মনিটরে হঠাৎ পর্ন ভিডিও চালু,তদন্ত কমিটি গঠন

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে শুক্রবার রাত আড়াইটার দিকে অনুসন্ধান কাউন্টারের উপরের স্ক্রিনে হঠাৎ পর্ন ভিডিও চালু হয়ে যায়। এমন বিব্রতকর ঘটনায় স্টেশনে উপস্থিত যাত্রী এবং আশপাশের ঘুমন্ত মানুষদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, উপস্থিত লোকজন মনিটরটি বন্ধ করার চেষ্টা করেও ব্যর্থ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক পর্যায়ে ক্ষুব্ধ যাত্রীরা ইট ছুঁড়ে মনিটরটি ভেঙে ফেলেন।

 

ঘটনার পর পরই রেল পুলিশের ঢাকা বিভাগ ঘটনাস্থলে পৌঁছায় এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, স্মার্টফোন বা অন্য কোনো ডিভাইস ব্যবহার করে মনিটর নিয়ন্ত্রণ নিয়ে ওই ভিডিওটি চালানো হয়েছিল।

 

ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কীভাবে এটি ঘটল, তা খতিয়ে দেখতে রেল পুলিশ ইতোমধ্যে মাঠে নেমেছে। এ বিষয়ে স্টেশনের প্রযুক্তিগত সুরক্ষাব্যবস্থাও পুনর্মূল্যায়ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

 

এ ঘটনা রেলস্টেশনের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে সামনে নিয়ে এসেছে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কর্তৃপক্ষ আরও সতর্ক থাকার আশ্বাস দিয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।