Monday, 2 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
জেলার খবর

কবরস্থান থেকে ২০টি হাতবোমা উদ্ধার

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
কবরস্থান থেকে ২০টি হাতবোমা উদ্ধার

মাদারীপুরের কালকিনি পৌর এলাকার দক্ষিণ ঠ্যাংগামারা এলাকার পাতাবালি থেকে ২০টি হাত বোমা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় এ হাতবোমা উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, কালকিনি পৌর এলাকার দক্ষিণ ঠ্যাংগামারা গ্রামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিয়মিত বোমাবাজি হয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় ঠ্যাংগামারা গ্রামের পাতাবালি এলাকায় অভিযান চালিয়ে সামসুল হক বেপারীর পারিবারিক কবর স্থান থেকে দুই বালতি ভরা অবস্থায় ২০টি হাতবোমা উদ্ধার করেছে কালকিনি থানা পুলিশ। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন কালকিনি থানার ওসি মো. হুমায়ুন কবীর। তিনি বলেন, এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এর আগেও বেশ কিছু হাত‌বোমা উদ্ধার করা হ‌য়ে‌ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।