Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন

admin • 13 Oct 2025, 11:34 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার (১২ অক্টোবর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

 

যুগ্মসচিব আহমেদ জামিলের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, দ্য সিভিল অ্যাভিয়েশন রুলস, ১৯৮৪ এর রুল ১৬ এর সাব-রুল(১) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার কক্সবাজার বিমানবন্দরকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে ঘোষণা করল। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, ২০০৯ থেকে ২০১৩ সালে কক্সবাজার বিমানবন্দরের উন্নয়নকাজ শুরু হয়। পরবর্তীতে ২০১৫ সালে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের নতুন ধাপ যোগ হয়। ইতোমধ্যে বিমানবন্দরের রানওয়ে ৬ হাজার ৭৭৫ ফুট থেকে বাড়িয়ে ৯ হাজার ফুটে উন্নীত করা হয়েছে।

 

এর আগে বাংলাদেশে ৩টি আন্তর্জাতিক বিমানবন্দর ছিল। সেগুলো হলো রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটে অবস্থিত ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।